বিএনপি প্রার্থীকে মিষ্টি মুখ করালেন জামায়াতের আমির হামজা

by Fatih Work

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিজয়ী জামায়াত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা পরাজিত বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপস্থিত হন তিনি। সেখানে দুই নেতা একে অপরকে শুভেচ্ছা জানান এবং মিষ্টি মুখ করান।

বিজ্ঞাপন
banner

শুভেচ্ছা বিনিময়ের সময় মুফতি আমির হামজা বলেন, কুষ্টিয়ার সার্বিক উন্নয়নে তিনি জাকির হোসেন সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন। রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি কুষ্টিয়া-৩ আসনের উন্নয়নে সম্মিলিত উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি সূজা উদ্দিন জোয়ার্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কুষ্টিয়া-৩ (সদর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়ে নির্বাচিত হন মুফতি আমির হামজা। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার ধানের শীষ প্রতীকে পান ১ লাখ ২৬ হাজার ৯৩৯ ভোট। এ আসনে মোট ১৪২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলেন ৪ লাখ ৪০ হাজার ৮৪২ জন; এর মধ্যে নারী ভোটার ২ লাখ ২৩ হাজার ৫৬৯ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ২২৯ জন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222