জামালপুরে পাঁচটি আসনে ২৪ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

by Fatih Work

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের পাঁচটি সংসদীয় আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ২৪ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। সর্বোচ্চ জামানত হারিয়েছেন জামালপুর-৫ (সদর) আসনে মোট ৮ জন, দ্বিতীয় সর্বোচ্চ জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে মোট ৭ জন এবং সবচেয়ে কম জামালপুর-২ (ইসলামপুর) আসনে মোট ২ জন।

বিজ্ঞাপন
banner

নির্বাচন কমিশনের বিধিমালা থেকে জানা যায়, কোনো সংসদীয় আসনে সংগৃহীত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ বা কমপক্ষে ১২ দশমিক ৫ শতাংশ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সে অনুযায়ী প্রাপ্ত ফলাফলে এসব প্রার্থী নির্ধারিত পরিমাণের চেয়ে কম ভোট পাওয়ায় জামানত হারিয়েছেন।

প্রার্থীর জামানত বাজেয়াপ্তের বিষয়ে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক বলেন, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রত্যেক প্রার্থীকে ৫০ হাজার টাকা করে জামানত জমা দিতে হয়। কোনো প্রার্থী মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে সেই জামানত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হয়।

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বৈধ ভোট পড়েছে ২ লাখ ৭৬ হাজার ৭৫৪টি। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রউফ তালুকদার ৪ হাজার ১২১ ভোট, গণ অধিকার পরিষদের রফিকুল ইসলাম ২২৬ ভোট এবং জাতীয় পার্টির ফজলুল হক ৯৩১ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে বৈধ ভোট পড়েছে ১ লাখ ৬০ হাজার ১৮১টি। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদ ১ হাজার ৭১৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান ১৭৪ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বৈধ ভোট পড়েছে ৩ লাখ ১৬ হাজার ১৪৬টি। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী ২ হাজার ৫৪৬ ভোট, গণ অধিকার পরিষদের লিটন মিয়া ৪১২ ভোট, জাতীয় পার্টির মীর সামসুল আলম ৮৪৪ ভোট, গণসংহতি আন্দোলনের ফিদেল নঈম ৬৪৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. সাদিকুর রহমান ১২ হাজার ৫২ ভোট, শিবলুল বারী রাজু ১০ হাজার ৫২৩ ভোট এবং ফারজানা ফরিদ ২৮৪ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বৈধ ভোট পড়েছে ১ লাখ ৯৫ হাজার ৭৩১টি। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আলী আকবর ১ হাজার ৩০২ ভোট, গণ অধিকার পরিষদের মো. ইকবাল হোসেন ৩৮৩ ভোট, নাগরিক ঐক্যের মো. কবির হাসান ৩৭৯ ভোট এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. মাহবুব জামান জুয়েল ১ হাজার ৩১৪ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

জামালপুর-৫ (সদর) আসনে বৈধ ভোট পড়েছে ৩ লাখ ২৩ হাজার ৫৬টি। এ আসনে বাংলাদেশ কংগ্রেসের আবু সাঈদ মোহাম্মদ সা. আদাত-উল করীম ২২৫ ভোট, গণ অধিকার পরিষদের জাকির হোসেন ৫৩৯ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দলের মো. আমিন উদ্দিন ৫৮০ ভোট, জাতীয় পার্টির মো. বাবর আলী খান ৩ হাজার ৭৩৯ ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শেখ মো. আক্কাস আলী ৫৪৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ ইউনুস আলী ৪ হাজার ২৮২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ইব্রাহীম আহমদ ৩৫৪ ভোট ও হোছনেয়ারা বেগম ২৪৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222