রায়পুরার দুর্গম চরে অস্ত্রভাণ্ডার, যৌথ অভিযানে আটক সন্ত্রাসী

by Fatih Work

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও একটি বুলেটপ্রুফ জ্যাকেটসহ নূর আলম ওরফে কাবিলা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে পাড়াতলী গ্রামে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নূর আলম ওরফে কাবিলাকে আটক করা হয়।

আটকের সময় তার কাছ থেকে ৪টি দেশীয় তৈরি রাইফেল, ১টি দেশীয় পিস্তল, ১টি বুলেটপ্রুফ জ্যাকেট এবং ৯ রাউন্ড বিভিন্ন ধরনের তাজা গুলি উদ্ধার করা হয়। আটক ব্যক্তি পাড়াতলী গ্রামের বাসিন্দা। তিনি একজন চিহ্নিত সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ।

ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, “সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ থানা বা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222