পবিত্র রমজান উপলক্ষে রাজধানীর মিরপুর-১১ এলাকায় আরবি ভাষা শিক্ষার্থীদের জন্য বিশেষ আয়োজন করেছে বায়তুল মা’মূর মাদরাসা। প্রতিষ্ঠানটির উদ্যোগে শুরু হচ্ছে আরবি ভাষা নাহু-সরফ কোর্স, যেখানে থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে।
মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে কোর্সটি পরিচালিত হবে। কোর্স ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ১২০০ টাকা। রমজানকে সামনে রেখে আগ্রহীদের দ্রুত ভর্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
কোর্সের বৈশিষ্ট্য
কোর্সে ইজরা পদ্ধতিতে সরফের বিশেষ মেহনত, ইলমে নাহুর গুরুত্বপূর্ণ মাসআলা, যে কোনো সিগাহ বানানো, তারকীব করা, বিশুদ্ধ ইবারত পড়া, আরবি কথোপকথন ও লেখালেখির অনুশীলন অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া সরফ-নাহু ও আরবির বিশেষ তামরীন, উর্দু ভাষার প্রাথমিক ধারণা এবং হস্তলিপি সুন্দর করার দিকেও গুরুত্ব দেওয়া হবে।
কারা অংশ নিতে পারবেন
যারা সরফ ও নাহুর দুর্বলতা দূর করে বিশুদ্ধ আরবি পড়তে, লিখতে ও বলতে চান—তাদের জন্য কোর্সটি উন্মুক্ত। সদ্য হাফেজ হওয়া শিক্ষার্থীদের মধ্যে যারা কিতাব বিভাগে ভর্তি হতে আগ্রহী, তারাও অংশ নিতে পারবেন। পাশাপাশি যারা হরফ সুন্দর করে শিক্ষাপ্রকাশ উন্নত করতে চান, তাদের জন্যও এটি উপযোগী।
মাদরাসা সূত্রে জানা গেছে, পহেলা রমজান থেকে নবমী, ফিকহ, হিদায়া ও কিতাব বিভাগে ভর্তির প্রস্তুতির অংশ হিসেবেও এই কোর্স সহায়ক হবে।
যোগাযোগ ও ঠিকানা
আগ্রহীরা সরাসরি যোগাযোগ করতে পারেন:
০১৭৯৫৬২১৪৮৬
০১৯০০৮৬১৩০৩ (নগদ/বিকাশ)
ঠিকানা: নাজু মার্কেট, ১১/৭, রোড-৮, লেন-১, মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬।
হাআমা/
