গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও গাজীপুর মহানগর যুবলীগের নেতা বিল্লাল মোল্লাকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)-এর টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান। তিনি জানান, গ্রেফতারের পর বিল্লাল মোল্লাকে ইমিগ্রেশন পুলিশ গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর কাছে হস্তান্তর করে।
টঙ্গী পশ্চিম থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলা, হত্যা ও নাশকতার অভিযোগে সাবেক এই কাউন্সিলরের বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এমএআর/
