চুয়াডাঙ্গায় প্রকাশ্যে স্কুলকর্মীর ওপর সশস্ত্র হামলা

by Fatih Work

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দিনদুপুরে এক স্কুলের অফিস সহকারীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত হারুন আর রশিদ (৩৮) উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের ক্লাবপাড়ার শাহাজান আলীর ছেলে। তিনি হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে এ হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

আহত হারুন আর রশিদ জানান, সকালে বিদ্যালয়ে দায়িত্ব পালন শেষে নাস্তা করার জন্য বাইরে বের হন। এ সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথে হঠাৎ দুই ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র (চাপাতি) দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করা হয়। তার চিৎকারে স্থানীয় লোকজন ও বিদ্যালয়ের শিক্ষকরা এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে কারা বা কী কারণে এ হামলা চালানো হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মিসবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের দুটি দল কাজ করছে। হামলার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222