প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অভিনন্দন

by Abid

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে শপথ গ্রহণের পর তারেক রহমানের এই নতুন যাত্রায় সৌদি আরবের পক্ষ থেকে বন্ধুত্বের বার্তা পাঠানো হলো।

বিজ্ঞাপন
banner

অভিনন্দন বার্তায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সাফল্য কামনা করেন। একইসঙ্গে তিনি বাংলাদেশের সাধারণ জনগণের উত্তরোত্তর উন্নতি, শান্তি ও দীর্ঘস্থায়ী সমৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেছেন। দুই দেশের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে মধ্যপ্রাচ্যের এই প্রভাবশালী নেতা আগামীতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় করার ইঙ্গিত দিয়েছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222