203
নাজমুল হুদা মজনু >>>
আজ আর বাড়তি নেই কোনো কথা
সিয়াম সংযমে নিমগ্ন হোক নীরবতা।
আল্লাহর জিকিরে কাটুক দিন রাত্রি
আমরা সবাই সহজ সিরাতের যাত্রী।
রুকু সিজদা মুনাজাতে আসুক স্বস্তি
গাইতে হবে একমাত্র রবেরই প্রশস্তি।
রোজা রেখে অন্তরে বিদ্বেষ নয় আর
পরস্পরে সম্প্রীতি এটা খুব দরকার।
জবানের হেফাজত অনেক প্রয়োজন
তা ছাড়া সব ব্যর্থ উদ্যোগ আয়োজন।
গানবাজনা আর অশ্লীল ছায়াছবি
ছেড়ে দিতে হবে তা যত হোক হবি।
পাপাচার ছেড়ে দিয়ে নেকি বাড়াতে
নির্ঘুম নিশিতে হবে নামাজে দাঁড়াতে।
মাহে রমজানে যারা ছাড়বে সুখনিঁদ
তাদের জন্যই তো প্রকৃত খুশির ঈদ।
এমএআর/
