বাণিজ্য-জ্বালানি খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-নেপাল

by Fatih Work

ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে বালানন্দ শর্মা বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. খলিলুর রহমান-কে আন্তরিক অভিনন্দন জানান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের শীর্ষ কূটনীতিকরা নেপাল ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনা করেন।

বিজ্ঞাপন
banner

বৈঠকে উভয় পক্ষ সুপ্রতিবেশীসুলভ মনোভাব, অভিন্ন উন্নয়ন লক্ষ্য এবং ঐতিহাসিক-সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে গড়ে ওঠা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও কার্যকর ও ফলপ্রসূ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা উল্লেখ করেন, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ধারাবাহিকতা দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতাকে অগ্রাধিকার দিয়ে বাণিজ্য সম্প্রসারণ, জ্বালানি খাতে অংশীদারিত্ব, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এবং পর্যটন শিল্পের বিকাশে বিদ্যমান সম্ভাবনাগুলো কাজে লাগানোর বিষয়ে মতবিনিময় হয়। আলোচনায় তুলে ধরা হয়, এসব খাতে এখনও উল্লেখযোগ্য অপ্রয়োগিত সুযোগ রয়েছে, যা যৌথ উদ্যোগের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব।

দুই মন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বহুপাক্ষিক পরিসরেও ঘনিষ্ঠ সমন্বয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তাদের মতে, পারস্পরিক সহযোগিতা জোরদার হলে তা দুই দেশের জনগণের অভিন্ন স্বার্থ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং সংশ্লিষ্ট দপ্তরের মহাপরিচালক ইসরাত জাহান। অপরদিকে নেপাল প্রতিনিধি দলে ছিলেন রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি, যুগ্ম সচিব গহেন্দ্র রাজভান্ডরি, মিশনের ডেপুটি চিফ মিসেস ললিতা সিলওয়াল এবং আন্ডার সেক্রেটারি মধুসূদন ভট্টরাই

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222