চট্টগ্রামে ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠনের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

by Fatih Work

চট্টগ্রাম নগরীতে ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের আটজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি ব্যানারও জব্দ করা হয়। ঘটনাটি কেন্দ্র করে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আজ শুক্রবার নগরীর কোতোয়ালি থানার রাইফেল ক্লাবের সামনে থেকে তাঁদের আটক করা হয়।

বিজ্ঞাপন
banner

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মো. তুষার, আবদুল্লাহ আল নোমান, মো. রাকিব, ইব্রাহীম হোসেন, শরীফ হোসেন, মাসুদুর রহমান, রিয়াদ হোসেন ও সৈয়দ হামিদ মিয়াজী।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন জানান, ব্যানার নিয়ে মিছিল বের করার সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222