মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

by Fatih Work

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

বিজ্ঞাপন
banner

২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে মনোহরদী কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মোহাইমিন আল জিহান শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, সরকারি ও বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা একে একে শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহিদসহ সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত সবাই গভীর শ্রদ্ধা ও নীরবতায় ভাষা আন্দোলনের শহিদদের স্মরণ করেন।

দিবসটি উপলক্ষে সকাল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরো দিনজুড়ে মনোহরদীতে ছিল শ্রদ্ধা ও স্মরণে ভরা পরিবেশ।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222