লালমনিরহাটের উন্নয়নে ১৮০ দিনের সময় বেঁধে দিলেন ত্রাণমন্ত্রী

by Fatih Work

আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, লালমনিরহাটসহ রংপুর অঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন স্থবিরতা কাটিয়ে জনস্বার্থ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে ১৮০ দিনের বিশেষ সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন।

রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন
banner

ত্রাণমন্ত্রী জানান, জেলায় অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সম্পন্নযোগ্য প্রকল্পগুলো চিহ্নিত করতে প্রশাসনকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ২৮ তারিখের মধ্যে সংশ্লিষ্ট পরিকল্পনা ও নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত লক্ষ্যমাত্রা আগামী ১৮০ দিনের মধ্যে বাস্তবায়ন করা হবে, যাতে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত হয়।

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়েও গুরুত্বারোপ করে তিনি বলেন, “বুড়িমারী এক্সপ্রেস ট্রেন সরাসরি বুড়িমারী থেকে চালু করা, জেলার চার লেন সড়ক নির্মাণ, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং বন্ধ থাকা লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে কার্যকর আলোচনা চলছে। বিশেষ করে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।”

উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি সামাজিক শৃঙ্খলা রক্ষায় মাদক ও ক্যাসিনো সংস্কৃতি নির্মূলে জেলা প্রশাসনের সঙ্গে বিশেষ আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

এ সময় লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজিব প্রধান এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল উপস্থিত ছিলেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222