49
আগামী ১০ মার্চ সরকারি উদ্যোগে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এই তথ্য জানান অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন।
মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি দেশের বিভিন্ন এলাকায় আয়োজিত হবে এবং আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনসাধারণকে বিভিন্ন সরকারি সুবিধা ও সামাজিক নিরাপত্তা প্রকল্পের আওতায় সুবিধা প্রদান করা হবে।
টিএইচএ/
