দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত

by Fatih Work

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ছড়িয়ে পড়া ভয়াবহ সংঘাতের জেরে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর।

শনিবার (৭ মার্চ) এক জরুরি বার্তায় বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রী ও কর্মীদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পাল্টা-পাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যের আকাশপথ এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

বিজ্ঞাপন
banner

ইরান কেবল ইসরায়েলেই নয়, বরং সংযুক্ত আরব আমিরাত ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করায় দুবাইয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ সব ফ্লাইট বাতিল করে যাত্রীদের বিমানবন্দরে না আসার অনুরোধ জানিয়েছে। এই যুদ্ধের প্রভাবে পুরো অঞ্চলের বিমান যোগাযোগ ব্যবস্থা বর্তমানে অচল হয়ে পড়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222