বকশীগঞ্জে ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার

by Fatih Work

এমরান হোসেন, (জামালপুর প্রতিনিধি)

জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়ন।

বিজ্ঞাপন
banner

শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে বকশীগঞ্জ কামালপুর সীমান্তের ১০৮৬ নাম্বার পিলারের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব জিরা উদ্ধার করা হয়।

বিজিবি থেকে জানায়- নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কামালপুর বিওপির সদস্যরা ধানুয়া কামালপুর সীমান্তের ১০৮৬ নম্বর পিলারের কাছে অভিযান পরিচালনা করেন। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত জিরাগুলো জব্দ করা হয়েছে এবং এসব রৌমারী শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222