ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু বা গুরুতর আহত হওয়ার সম্ভাবনা নিয়ে হিব্রু ভাষার বিভিন্ন সূত্রে জোরালো গুজব ছড়িয়ে পড়েছে।
ইরানের প্রভাবশালী সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির হিব্রু ভার্সনে প্রকাশিত এক প্রতিবেদনে এই রহস্যময় পরিস্থিতির বেশ কিছু চাঞ্চল্যকর কারণ ও ইঙ্গিত তুলে ধরা হয়েছে। তবে এখন পর্যন্ত ইসরায়েল সরকার বা কোনো নিরপেক্ষ আন্তর্জাতিক পক্ষ থেকে এই গুজবের সত্যতা নিশ্চিত বা খণ্ডন করা হয়নি।
তাসনিমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নেতানিয়াহুর ব্যক্তিগত যোগাযোগ মাধ্যমে গত তিন দিন ধরে কোনো নতুন ভিডিও প্রকাশ করা হয়নি এবং ছবির ক্ষেত্রে এই ব্যবধান প্রায় চার দিনের। সাধারণত প্রতিদিন অন্তত একটি থেকে তিনটি ভিডিও বার্তা প্রকাশ করা নেতানিয়াহুর ক্ষেত্রে এই দীর্ঘ নীরবতা অস্বাভাবিক বলে মনে করা হচ্ছে। বর্তমানে তার নামে যেসব বিবৃতি আসছে, সেগুলো কেবল লিখিত আকারে প্রকাশিত হচ্ছে, যা জনমনে সন্দেহ আরও ঘনীভূত করেছে।
এছাড়া গত ৮ মার্চ থেকে নেতানিয়াহুর বাসভবনের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে। বিশেষ করে আত্মঘাতী ড্রোন হামলার ঝুঁকি মোকাবিলায় সেখানে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে দেখা গেছে বলে হিব্রু সূত্রগুলো দাবি করেছে।
জল্পনা আরও উসকে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের হঠাৎ ইসরায়েল সফর বাতিল হওয়ার খবর। আজই তাদের দেশটিতে পৌঁছানোর কথা ছিল। কূটনৈতিক মহলের ধারণা, নেতানিয়াহুর স্বাস্থ্য বা নিরাপত্তা-সংক্রান্ত কোনো বড় ধরনের সংকটের কারণেই এই সফর স্থগিত করা হয়েছে।
টিএইচএ/
