পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে ক্রিকেট দলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

by Fatih Work

পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয়লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি।

সোমবার (১৬ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

বিজ্ঞাপন
banner

শুভেচ্ছা বার্তায় ডা. শফিকুর রহমান বলেন, রোববার ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়লাভ করায় আমি এবং আমার দল ও দেশবাসীর পক্ষ থেকে জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

তিনি আরও বলেন, পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে বাংলাদেশের ক্রিকেটাররা অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস এবং দলগত ঐক্যের পরিচয় দিয়েছে। মাঠের লড়াইয়ে ১১ রানের জয় এবং সিরিজ নিশ্চিত করা জাতির জন্য অত্যন্ত গৌরবের বিষয়।

বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করেন যে, ক্রিকেট দলের এই নজরকাড়া পারফরম্যান্স সমগ্র দেশবাসীকে আনন্দিত ও গর্বিত করেছে। এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে।

ভবিষ্যতেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তাদের এই সাফল্যের ধারা অব্যাহত রেখে দেশের জন্য আরও গৌরব ও সুনাম বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222