সৌদি আরবে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের বাচ্চু মিয়ার দাফন সম্পন্ন

by Abid

সৌদি আরবের আল খারিজ শহরে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার প্রবাসী বাচ্চু মিয়ার (৩৯) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজের পর সৌদির স্থানীয় একটি কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত বাচ্চু মিয়া কটিয়াদী উপজেলার পশ্চিম ফেকামারা গ্রামের বাসিন্দা ছিলেন। মক্কা প্রবাসী ও কটিয়াদী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইমরান হুসাইন দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আল খারিজে অনুষ্ঠিত জানাজা ও দাফন প্রক্রিয়ায় রিয়াদে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতসহ লেবার উইংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
banner

এর আগে, গত ৮ মার্চ ইফতারের আগমুহূর্তে আল খারিজ শহরের ‘আল তোয়াইক বলদিয়া’ কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ভয়াবহ মিসাইল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণেই প্রাণ হারান প্রবাসী শ্রমিক বাচ্চু মিয়া।

এদিকে বাচ্চু মিয়ার মৃত্যুতে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সংগঠনের প্রতিনিধিরা নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ভবিষ্যতে সব সময় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222