গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা

by Abid

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চার দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে জোটের এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এই কর্মসূচির কথা জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার জনম্যান্ডেটকে উপেক্ষা করে একদলীয় ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে, যা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

বিজ্ঞাপন
banner

বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে মাওলানা মামুনুল হক বলেন, সরকার অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে মানুষের ম্যান্ডেটকে উপহাস করছে। নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য তৈরি হয়েছিল, তা এখন পরিকল্পিতভাবে বিনষ্ট করা হচ্ছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের রায় যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে। জনদুর্ভোগ নিয়ে সমালোচনা করলে সরকার গ্রেপ্তারের মতো ঘৃণ্য পথ বেছে নিচ্ছে, তবে নব্য এই ফ্যাসিবাদকে ১১ দলীয় ঐক্য যেকোনো মূল্যে রুখে দেবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৯ এপ্রিল বিকেলে গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে দেশব্যাপী সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হবে। এরপর ১১ এপ্রিল দেশের প্রতিটি উপজেলা ও থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ১২ এপ্রিল জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দেওয়া হয়েছে এবং ১৩ এপ্রিল রাজধানী ঢাকায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।

মাওলানা মামুনুল হক আরও বলেন, সরকার জনগণের ইচ্ছা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে অবজ্ঞা করে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে। কিন্তু রাজপথে আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222