রাজধানীর রাজারবাগ এলাকায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এজিবি কলোনির একটি বহুতল ভবনের চতুর্থ তলায় আগুন লাগার খবর পাওয়ার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটির প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্তের অপেক্ষা করতে হবে।
হাআমা/
