মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

by hsnalmahmud@gmail.com

মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

বিজ্ঞাপন
banner

এছাড়াও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জনাব রবিউল ইসলাম দীপু ও জনাব আবুল হাশেম আনিস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ হারুনুর রশিদ খোকা।

অনুষ্ঠানে তানভীর আহমেদ রবিন বলেন, দীর্ঘ শিক্ষা জীবনের একটি অধ্যায় শেষ করে তোমরা পা রাখছো এক বৃহত্তর অধ্যয়ে। তোমাদের আগামীর পথচলা হোক সাফল্যমণ্ডিত। মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নাম তোমরা উজ্জ্বল করবে—এই শুভকামনা ও দোয়া রইলো তোমাদের জন্য।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222