বিএনপির সংরক্ষিত নারী আসনে আ.লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর! 

by Abid

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির ঘোষিত চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বর্তমান নেত্রী সুবর্ণা ঠাকুর।

আজ সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৩৬ জনের যে তালিকা ঘোষণা করেছেন, সেখানে ২০ নম্বরে থাকা সুবর্ণা শিকদারই (সুবর্ণা ঠাকুর) মূলত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বিএনপির মতো দলের সংরক্ষিত আসনে একজন সক্রিয় আওয়ামী লীগ নেত্রীর মনোনয়ন পাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও তৃণমূল নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন
banner

অনুসন্ধানে জানা গেছে, সুবর্ণা ঠাকুর ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য এবং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাতারাতি ভোল পাল্টাতে শুরু করেন। গত কয়েক মাস ধরে নিজেকে বিএনপি ঘরানার পরিচয় দিয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেতে কেন্দ্রে জোর লবিং ও দৌড়ঝাঁপ শুরু করেন তিনি। শেষ পর্যন্ত দলের দীর্ঘদিনের ত্যাগী নেত্রীদের টপকে আওয়ামী লীগের এই পদধারী নেত্রীর নাম বিএনপির চূড়ান্ত তালিকায় আসায় হতবাক খোদ কেন্দ্রীয় অনেক নেতাই। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম মিশ্র প্রতিক্রিয়া ও অসন্তোষ বিরাজ করছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222