মুফতী ওবাইদুল হক :: পাকিস্তানে হেদায়াতুন নাহু জামাতের পরীক্ষায় সফলতা অর্জনকারীদেরকে এসএসসির সনদ দেওয়া হয়। শারহে বেকায়া জামাতের পরীক্ষায় সফলতা অর্জনকারীদেরকে FA তথা IA – ইন্টার-এর সনদ প্রদান করা হয়।
জালালাইন জামাতের পরীক্ষায় সফলতা অর্জনকারীদেরকে ডিগ্রির সনদ দেওয়া হয়।
আর দাওরায়ে হাদীস জামাতের পরীক্ষায় সফলতা অর্জনকারীদেরকে মাস্টার ডিগ্রীর সনদ দেওয়া হয়।
আর কোন পরীক্ষার্থী চাইলে শিক্ষা মন্ত্রণালয় থেকে ঐ সনদের মধ্যে ইংরেজিতে অ্যাটেস্টেড করে দেওয়া হয়। উক্ত সনদ দিয়ে বিশ্বের বিভিন্ন ইসলামী ইউনিভার্সিটি যেমন জামিয়া ইসলামিয়া মদিনা মুনাওয়ারায়তে, উম্মুল কুরা মক্কা মুকাররমাতে এবং জামিয়া আজহার মিশরসহ বিভিন্ন ইসলামী ইউনিভার্সিটি এবং জেনারেল ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হয়ে ইসলামিক স্টাডিজ এবং ডক্টরেট ডিগ্রী অর্জন করা যায়।
পাকিস্তানের মতো বাংলাদেশে ও এ ধরনের সনদ দ্রুত বাস্তবায়ন করা হোক।
অবিলম্বে বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাক ও হাইয়াতুল উলয়ার দায়িত্বশীলরা এ সনদ বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে। আর তারা যদি এ ধরনের সনদ বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, অপারগতা প্রকাশ করে, তাহলে গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করুক, আর তরুণ আলেম যারা সরকারের সাথে মিটিং করে এ ধরনের সনদ বাস্তবায়ন করতে পারবে, তাদেরকে দায়িত্ব দেয়া হোক। কওমী শিক্ষার্থী ও তরুণ আলেমরা সবাই আওয়াজ তুলুন।
লেখক : দাওরায়ে হাদীস (মাষ্টার্স), জামিয়া ফারুকিয়া করাচী ,পাকিস্তান।
তথ্য : হাফেজ মাওলানা মুহাম্মদ ইসলামাবাদী। দাওরায়ে হাদীস (মাষ্টার্স), দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা।
