মায়া মরীচিকা

নাজমুল হুদা মজনু

by Abid

জীবন সামগ্রীর মোহে রয়েছো যে মগ্ন
চোখ মেলে দেখছ না কবর সংলগ্ন।

ভাবছ মৃত্যু সে তো আছে অনেক দূরে
দেখবে রঙিন স্বপ্ন সাজানো বিশ্ব ঘুরে।

বিজ্ঞাপন
banner

ছুটছো দুর্দান্ত সবেগে মায়া মরীচিকায়
পিপীলিকা পড়ে মরে যে অগ্নিশিখায়।

স্বার্থের যুদ্ধে জড়িয়ে অদ্ভুত সব শখে
নিজের আবাস গড়ছ নিজে দোজখে।

অহংকারের আতিশয্যে করছো বড়াই
ক্ষমতা পেতে চারদিকে চলছে লড়াই।

সাদা-কালো বিভেদে শুধু করছো দ্বন্দ্ব
কর্মই বলে দেবে ভালো আর মন্দ।

অতীত হয়েছে কত রাজা বাদশা নবাব
একদিন দিতে হবে সবার স্পষ্ট জবাব।

পাপ-পুণ্যের খাতাটা সামনে খুলে ধরো
দুনিয়ার বুকে থাকতেই হিসাবটা করো।

ভুলত্রুটি ভরা জীবনে অন্যায় সীমাহীন
মানুষের অধিকার কেড়ে কেটেছে দিন।

আল্লাহর প্রাপ্যটা ক্ষমা করবেন তিনি
শোধ হবে না বান্দার কাছে হলে ঋণী।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222