রূপপুর বদলে দিচ্ছে বাংলাদেশের বিদ্যুৎচিত্র, শুরু পারমাণবিক জ্বালানি লোডিং

by naymurbd1999@gmail.com

দীর্ঘ এক দশকের অবকাঠামো নির্মাণ, পরিকল্পনা ও জটিল কারিগরি সক্ষমতা অর্জনের পর অবশেষে নতুন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জ্বালানি লোডিং বা ইউরেনিয়াম ব্যবহার প্রক্রিয়া।

এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করছে দেশ। বিদ্যুৎ উৎপাদনের এই নতুন অধ্যায়কে বাংলাদেশের জ্বালানি খাতে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন
banner

রূপপুর প্রকল্পটি দীর্ঘদিন ধরে দেশের সবচেয়ে উচ্চাভিলাষী বিদ্যুৎ প্রকল্প হিসেবে বিবেচিত হয়ে আসছে। আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে নির্মিত এই কেন্দ্রটি ভবিষ্যতে জাতীয় গ্রিডে বড় পরিসরে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

কর্তৃপক্ষের মতে, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরু হলে দেশের বিদ্যুৎ ঘাটতি কমবে এবং জ্বালানি খাতে স্থিতিশীলতা আসবে। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের পথও সুগম হবে।

বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ শুধু বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে নয়, বরং প্রযুক্তি ও বৈজ্ঞানিক সক্ষমতার দিক থেকেও বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

সবকিছু ঠিক থাকলে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এই ইউনিট থেকে শিগগিরই পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222