মুক্তিযুদ্ধের সময় দেশের প্রক্সি রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান

by Tahsan Arif

মাওলানা উবায়দুর রহমান খান নদভী :: যুদ্ধের পর পক্ষ বিপক্ষ দুটি ধারাকেই ঐক্যবদ্ধ করে জাতীয় সংহতি গড়েন ২৬ মার্চ প্রথম বিদ্রোহকারী এবং ২৭ মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণাকারী নতুন রাষ্ট্রের প্রক্সি রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান। কেননা সে সময় মুজিব পাকিস্তানে ছিলেন এবং তিনি মুক্তিযুদ্ধের বিষয়ে কিছুই জানার সুযোগ পেতেন না। এর ২৪ দিন পর ১৯ এপ্রিল গঠিত হয় প্রবাসী সরকার। তখন অস্থায়ী রাষ্ট্রপতি হন সৈয়দ নজরুল ইসলাম।

মাঝখানে ২৪ দিন বাংলাদেশ রাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন? জনগণ, মানচিত্র ও প্রধান ছাড়া কি একটি রাষ্ট্র গঠন সম্ভব? বিদ্রোহী সেনাদের চাকুরির ধারাবাহিকতার প্রয়োজনে ২৭ তারিখের আনুষ্ঠানিক রাজনৈতিক স্বাধীনতার ঘোষণাকে একদিন আগে থেকে ধরে ২৬ তারিখ স্বাধীনতা দিবস ধার্য করা হয়। নতুন রাষ্ট্রের কাজ চালিয়ে যাওয়ার মতো সব এমপি ইন্ডিয়া চলে যাওয়ায় দেশে সেনাবাহিনী বিদ্রোহ, স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ শুরু করে দিলেও সরকার গঠন করতে হয় ভারতে। কারণ এসবই প্রধান নেতার অনুপস্থিতিতে হয়েছে। পরে জিয়াউর রহমান এবং তাঁর সঙ্গীয় আর্মি অফিসারদের বিদ্রোহ, ঐতিহাসিক সিদ্ধান্ত, অসম সাহসিকতা ও যুগান্তকারী ভূমিকার যথাযথ স্বীকৃতি ও মূল্যায়ন না করে ইন্ডিয়ার নির্দেশনায় সব কিছু হতে শুরু করে। অথচ তারা নয় মাস বাংলাদেশকে স্বীকৃতি না দিয়ে দেখতে চেয়েছে, বাংলাদেশ জিতে কিনা। পরিস্থিতি বুঝে তারা ৩ ডিসেম্বর যুদ্ধে শরিক হয় এবং ১০ ডিসেম্বর বিজয়ের ৬ দিন আগে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিবাহিনীর অধিনায়ক ওসমানী সাহেবকে থাকতে না দিয়ে নিজেরাই বিজয়ী হিসাবে পাকবাহিনীর অস্ত্র বুঝে নেয়। অনিয়মের মাধ্যমে গণপরিষদের সদস্যরা সংবিধান পাস করেন। যার মূলনীতিগুলো বিদেশি শক্তির চাপিয়ে দেওয়া এবং এ সংবিধানের পক্ষে যথাযথ জনসমর্থন ছিল না। এটি শেখ মুজিবুর রহমান নিজে বাতিল করে দেন এবং আজ পর্যন্ত এটি ষোলবার সংশোধন করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

কারো স্পষ্ট ধারণা থাকলে আসল সত্য জানাবেন। মুক্তিযুদ্ধের ওপর লেখা প্রায় প্রতিটি বই আমার পড়া আছে কিন্তু আমি অনেক সংশয় দূর করার পথ খুঁজে পাই না। এখনো কিছু সচেতন ও নেতা পর্যায়ের মুক্তিযোদ্ধা বেঁচে আছেন। আর ১০ বছর পর আর কোনো মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। নির্মোহ দৃষ্টিতে ইতিহাস বর্ণনা করে যাওয়া তাদেরই দায়িত্ব।

লেখক : প্রধান পরিচালক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222