হজ ২০২৬: ভারতীয় হাজিদের বিমান ভাড়া বাড়ছে আরও ১০ হাজার রুপি

by Abid

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৬ সালের পবিত্র হজ পালনের জন্য নির্বাচিত ভারতীয় হজযাত্রীদের অতিরিক্ত ১০ হাজার রুপি করে বিমান ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির হজ কমিটি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় এককালীন এই ভাড়া সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে।

গত ২৮ এপ্রিল এক সার্কুলারের মাধ্যমে হজ কমিটি অব ইন্ডিয়া এই বাড়তি ফি জমা দেওয়ার নির্দেশনা জারি করে।

বিজ্ঞাপন
banner

ভারতীয় হজ কমিটি সূত্রে জানা গেছে, বিমান সংস্থাগুলো মূলত যাত্রীপ্রতি ৪০০ ডলারের বেশি ভাড়া বাড়ানোর অনুরোধ করেছিল। তবে দীর্ঘ আলোচনার পর কর্তৃপক্ষ হজযাত্রীদের ওপর চাপ কমাতে সেই পরিমাণ কমিয়ে মাত্র ১০০ ডলার বা প্রায় ১০ হাজার রুপি করার সিদ্ধান্ত নেয়। এভিয়েশন টারবাইন ফুয়েলের (ATF) অত্যধিক মূল্যবৃদ্ধি এবং বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে বিমান পরিচালনা ব্যয় বেড়ে যাওয়ায় এই ভাড়া সমন্বয় করা হয়েছে। ভারতের সকল এমবারকেশন পয়েন্ট বা হজযাত্রা কেন্দ্রের জন্য এই বাড়তি ভাড়া কার্যকর হবে।

বিমানে যাওয়ার জন্য নির্বাচিত ১ লাখ ৭৫ হাজারেরও বেশি হজযাত্রীকে আগামী ১৫ মে ২০২৬ তারিখের মধ্যে এই বর্ধিত অর্থ জমা দিতে বলা হয়েছে। ইতিমধ্যে ভারতের সকল স্টেট হজ কমিটিকে তাদের আওতাধীন হাজিদের দ্রুত এই সিদ্ধান্তের কথা জানিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ জমা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: ইসলামিক ইনফর্মেশন

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222