দলীয় কার্যালয়ে ঝালমুড়ি বিলিয়ে উল্লাসে মেতেছে ‘বিজেপি’

by Abid

পশ্চিমবঙ্গ নির্বাচনের ভোট গণনায় বড় ব্যবধানে এগিয়ে থেকে উৎসবে মেতেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

সোমবার (৪ মে) সকাল থেকে শুরু হওয়া প্রাথমিক গণনা শেষে দেখা গেছে, বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ১৮৮টি আসনেই এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৯৮টি আসনে এগিয়ে থেকে তাদের শাসনভার হারানোর শঙ্কায় রয়েছে। প্রাথমিক এই ফলের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কলকাতার রাজ্য বিজেপি সদর দপ্তরসহ বিভিন্ন জেলা কার্যালয়ে কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন
banner

নির্বাচনী ফলাফলের সমীকরণে বিজয় নিশ্চিত ধরে নিয়ে বিজেপি কার্যালয়ে শুরু হয়েছে আনন্দ-উৎসব। বিবিসি ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জয় উদযাপনে মিষ্টিমুখ করানোর পাশাপাশি কর্মী-সমর্থকদের মধ্যে দেদারসে ঝালমুড়ি বিতরণ করা হচ্ছে। এই ঝালমুড়ি বিতরণের পেছনে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে। নির্বাচনের আগে ঝাড়গ্রামে প্রচারে গিয়ে রাস্তার ধারের দোকান থেকে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিরোধীরা মোদীকে তীব্র কটাক্ষ করেন।

বিরোধীদের সেই সমালোচনার জবাবে নরেন্দ্র মোদী নির্বাচনী জনসভায় বলেছিলেন, “ঝালমুড়ি আমি খেয়েছি, কিন্তু ঝাল লেগেছে তৃণমূলের।” আজ ফল ঘোষণার দিনে সেই ঝালমুড়ি বিতরণ করে তৃণমূলকে এক প্রকার রাজনৈতিক পাল্টা বার্তা দিচ্ছে বিজেপি কর্মীরা।  চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলে জয়ের ব্যবধান আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222