ইরানকে হুতিদের অস্ত্র দেওয়া বন্ধের আহ্বান জি-৭-এর

by hsnalmahmud@gmail.com

ইয়েমেনের হুতিদের অস্ত্র ও অন্যান্য সহায়তা দেওয়া বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। হুতিদের কর্মকাণ্ডকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির ধারা হিসেবে উল্লেখ করে জোটটি বলেছে, এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হওয়ার পাশাপাশি বৈশ্বিক অস্থিতিশীলতা তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। খবর আল আরাবিয়ার।

সোমবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠক করেন যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠক শেষে দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা ইরানের প্রতি এই আহ্বান জানান।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে ইয়েমেনে এবং সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে হুতিদের সব ধরনের সামরিক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানায় জি-৭।

এ ছাড়া বেসামরিক জাহাজ চলাচলের ওপর সব ধরনের হুমকি ও হামলা বন্ধ করে হুতিদের আন্তরিকভাবে রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।

জি-৭-এর পররাষ্ট্রমন্ত্রীরা সতর্ক করে বলেন, হুতিদের প্রতি ইরানের অস্ত্র ও সহায়তা অব্যাহত থাকলে উত্তেজনা আরও বাড়তে পারে। এর প্রভাব আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক স্থিতিশীলতার ওপর পড়ার আশঙ্কা রয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222