বর্তমানে দেশের কোথাও লোডশেডিং নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

by Abid

দেশে জ্বালানি তেলের কোনো সংকট কখনো ছিল না এবং ভবিষ্যতেও হবে না বলে দৃঢ়ভাবে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমানে দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরকার আরও বিপুল পরিমাণ জ্বালানি তেল ক্রয়ের প্রক্রিয়াধীন আছে। ফলে কোনো ধরনের কৃত্রিম সংকটে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।

বিজ্ঞাপন
banner

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, বর্তমানে দেশের কোথাও লোডশেডিং নেই। তবে কোথাও বিদ্যুৎ বিভ্রাট ঘটলে তা মূলত লাইনের কারিগরি ত্রুটির কারণে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। বিশেষ করে গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক দীর্ঘ হওয়ায় কোথাও কোনো ত্রুটি দেখা দিলে তা শনাক্ত করতে কিছুটা সময় লাগে। ত্রুটি সেরে গেলেই আবার দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন যে, বর্তমানে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা সরকারের রয়েছে।

এ সময় মন্ত্রী জেলা প্রশাসক সম্মেলনে জ্বালানি ও বিদ্যুতের বর্তমান চিত্র তুলে ধরার কথা উল্লেখ করে বলেন, অতীতে একটি মহল কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালিয়েছিল। জেলা প্রশাসকদের সহযোগিতায় সেই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। তৃণমূল পর্যায়ে জ্বালানি নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে তিনি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং সামনের দিনগুলোতেও সচেতন থাকার পরামর্শ দেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222