আসামে মুসলিম রাজনীতির ভিন্নমোড়

আসামে কংগ্রেস মুসলিম লীগে পরিণত হয়েছে : আজমল

by naymurbd1999@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক :: কংগ্রেস সামগ্রিক বিবেচনায় আসামে ভালো করেনি। কেবল সংখ্যালঘু তোষণ করেছে। আসামে হিন্দু প্রার্থী হিসেবে শুধু একজন বিজয় লাভ করেছেন। এজন্যই আসাম বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (AIUDF) প্রধান মাওলানা বদরুদ্দিন আজমল। তিনি বলেন, আসামে কংগ্রেস এখন মুসলিম লীগে পরিণত হয়েছে এবং দলটির ভবিষ্যৎ অন্ধকার।

বিন্নাকান্দি আসন থেকে জয়লাভের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মাওলানা আজমল বলেন, কংগ্রেস যে ১৯টি আসনে জয় পেয়েছে, তার মধ্যে ১৮টিতেই মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন। তার ভাষায়, শুধু একজন হিন্দু প্রার্থী জিতেছেন। এতে পরিষ্কার বোঝা যাচ্ছে, কংগ্রেস এখন মুসলিম লীগে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন
banner

আসামের প্রভাবশালী এই আলেম রাজনীতিবিদ বলেন, গত দুই বছর ধরে তিনি কংগ্রেসকে এ ধরনের রাজনীতি থেকে সরে আসার পরামর্শ দিয়ে আসছিলেন, কিন্তু দলটি তা শোনেনি। আজমলের দাবি, মুসলিম ভোটব্যাংকের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণেই আসামে কংগ্রেসের রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়েছে।

এদিকে এবারের নির্বাচনে AIUDF বড় ধাক্কা খেয়েছে। একসময় আসামের মুসলিম রাজনীতিতে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচিত দলটি এবার মাত্র দুটি আসনে জয় পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুসলিম ভোটের বড় অংশ কংগ্রেসের দিকে চলে যাওয়ায় AIUDF-এর ভরাডুবি হয়েছে।

নির্বাচনী ফলাফলের পর আসামের রাজনীতিতে সংখ্যালঘু ভোট, কংগ্রেসের অবস্থান এবং AIUDF-এর ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিজেপিও দীর্ঘদিন ধরে কংগ্রেসের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলে আসছিল। বদরুদ্দিন আজমলের সাম্প্রতিক মন্তব্য সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে।

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222