জাতীয় জাদুঘরে শাপলা শহীদদের নিয়ে চিত্র প্রদর্শনী সমাপ্ত

by hsnalmahmud@gmail.com

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ২০১৩ এর ৫ মে সংগঠিত শাপলা গণহত্যার উপরে ‘শাপলা শহীদচিত্র: অদেখা সত্যের ফ্রেম’ শীর্ষক দুইদিন ব্যাপী চিত্র প্রদর্শনী সম্পন্ন হয়েছে। বুধবার (৬ মে) বিকাল পাঁচটায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রদর্শনীর সমাপনী ঘোষণা করা হয়।

গতকাল (৫ মে) বিকেল তিনটায় রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক প্রদর্শনী উদ্বোধন করেন।

বিজ্ঞাপন
banner

সেদিন সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি ছিল, তাতে বোঝা যায় এটি পরিকল্পিত হত্যাযজ্ঞ। এখানে কীভাবে তারা হত্যাযজ্ঞটা পরিচালনা করবে, কে কীভাবে কোথা থেকে অ্যাটাক (হামলা) করবে, সেই পরিকল্পনা নিয়েই তারা রণসাজে সজ্জিত ছিল। সেখানে দেড় লাখের বেশি বুলেট এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। কাজেই এটাকে ঠান্ডা মাথার খুন ছাড়া অন্য কিছু বলার সুযোগ আছে বলে মনে করি না

কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক মঞ্জুর আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমিদ, মাওলানা আবুল হাসনাত জালালী, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান ও শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন প্রমুখ। এছাড়াও শাপলার শহীদ পরিবার ও আহতগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অধিবেশনে মাওলানা মামুনুল হক বলেন, সেদিন সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি ছিল, তাতে বোঝা যায় এটি পরিকল্পিত হত্যাযজ্ঞ। এখানে কীভাবে তারা হত্যাযজ্ঞটা পরিচালনা করবে, কে কীভাবে কোথা থেকে অ্যাটাক (হামলা) করবে, সেই পরিকল্পনা নিয়েই তারা রণসাজে সজ্জিত ছিল। সেখানে দেড় লাখের বেশি বুলেট এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। কাজেই এটাকে ঠান্ডা মাথার খুন ছাড়া অন্য কিছু বলার সুযোগ আছে বলে মনে করি না।

তিনি আরো বলেন, ‘২০১৩ এর শাপলা চত্বরের শাহাদাতের রক্তের পাটাতনের উপর দাঁড়িয়ে‌ই চব্বিশের বিপ্লব সংগঠিত হয়েছে। শাপলা থেকে জুলাই এক অবিচ্ছেদ্য ধারা, এক অবিচ্ছিন্ন ধারা। এবং ইনশাআল্লাহ এই ধারা বন্ধ হয়নি। ফ্যাসিবাদ মুক্ত ইনসাফের একটি বাংলাদেশ গড়তে আমরা সর্বাত্মক চেষ্টা আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

প্রদর্শনী পরিদর্শন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাকিম, সানজিদা ইসলাম তুলি, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র সাংবাদিক শাহীন হাসনাত, ফরিদী নোমান, ডাকসু ভিপি সাদিক কায়েম, ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের প্রমুখ।

পরিদর্শন শেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাকিম বলেন, বাংলাদেশের ইতিহাসে ২০১৩ সালে যে গণহত্যা ফ্যাসিস্ট সরকার চালিয়েছে সেই গণহত্যা যেন দ্বিতীয়বার বাংলাদেশের মানুষ না দেখে এটাই আমাদের কামনা। আমাদের সেই সমস্ত শহীদদেরকে এবং তাদের সেই চেতনা, প্রেরণা কে জিইয়ে রাখার জন্য এ সমস্ত আয়োজন আরো অনেক বেশি হওয়া দরকার। আপনাদের এই আয়োজন শাপলাকে জিইয়ে রাখার প্রথম ধাপ আমি মনে করি।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222