নওশাদ বলেছিলেন, বিজেপি জিতলে মুসলমানদের ক্ষতি হবে না

by naymurbd1999@gmail.com

৩৬ নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গের সাংবাদিক সানাউল্লাহ খান সদ্য পাশ করা বিধায়ক পীরজাতা নওশাদ সিদ্দীক এর আগের একটি বক্তব্যের রেশ টেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, নওশাদ বলেছিলেন, বিজেপি জিতলে মুসলমানদের ক্ষতি হবে না। বিজেপি ক্ষমতায় এলে মুসলিমদের কোন অসুবিধা হবে না, মমতা শুধু শুধু মুসলিমদের ভয় দেখায়।
বৃহস্পতিবার বিকালে সোনার বাংলার প্রতি টিপ্পনি কেটে সাংবাদিক সানাউল্লাহ খান লিখেছেন, গভীর রাতে হাওড়ায় অগ্নিকাণ্ড। নিমিষে ভষ্মিভূত সাজানো মেলা। একের পর দোকান পুড়ে ছাই হয়ে গেল।

তিনি লিখেছেন, এখন কোথায় লুকিয়ে আছেন নওশাদ এন্ড লুম্পেন ব্রিগেড?! যত মাস্তানি ভাঙড়ে?! ক্ষমতার গন্ধ পেয়ে গেরুয়া সন্ত্রাসীরা বাংলা কাঁপাচ্ছে; ক্ষমতা পেলে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, উড়িষ্যা, বিহারকেও ছাড়িয়ে যাবে।

বিজ্ঞাপন
banner

প্রসঙ্গত, ৪ মে পশ্চিমবঙ্গে ফল ঘোষণার পর শুরু হয় তাণ্ডব। মুসলিম দোকানপাঠ ও বাড়িঘর টার্গেট করে চালায় জ্বালাও পোড়াও ও প্রতিহিংসার আগুন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222