হাম ও হামের উপসর্গে মারা গেছে আরও ৯ শিশু

by Fatih Work

নিজস্ব প্রতিবেদক : হামে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশু মারা গেছে। এ সময়ে নিশ্চিত হাম রোগে মারা গেছে তিন শিশু। আর হামের উপসর্গে মারা গেছে ৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার তাদের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় (১১ মে সকাল আটটা থেকে ১২ মে সকাল আটটা) এই মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে।

বিজ্ঞাপন
banner

এই সময়ে সারা দেশে আরও ১ হাজার ১০৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৫১ হাজার ৫৬৭।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222