কোরবানি ওয়াজিব বিধান। তাৎপর্যপূর্ণ আমল। জিলহজের ১০ তারিখের ফজরের পর থেকে ১২ জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ে নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে তাকে কোরবানি দিতে হবে। মৃত মা-বাবার পক্ষ থেকে কোরবানি করলে শুদ্ধ হবে? এ ব্যাপারে কী বলছে ইসলাম। চলুন জেনেনি
ইসলামি শরিয়তে, মৃত মা-বাবার পক্ষ থেকে কোরবানি দেয়া জায়েজ। এর বিনিময়ে সওয়াব পাবেন তারা।
হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, এক ব্যক্তি নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন,
হে আল্লাহর রসুল! আমার মা হঠাৎ ইন্তেকাল করেছেন। কোনো অসিয়ত করে যেতে পারেননি। আমার মনে হয় তিনি কোনো কথা বলতে পারলে অসিয়ত করে যেতেন। আমি যদি এখন তার পক্ষ থেকে সদকা করি, তাতে কি তার সওয়াব হবে? নবীজি উত্তর দিলেন, হ্যাঁ। (বুখারি: ১৩৩৮, মুসলিম: ১০০৪)।
