নাজমুল হুদা মজনু ‘র পান্থজন

by Fatih Work

পান্থজন

জানি না কোথায় স্বপ্নের সোপান বেয়ে
চাঁদের জ্যোৎস্না বসত গড়ে;
পোয়াতি পূর্ণিমায় নীল আসমান
নেমে আসে নিঝুম রাতের নির্ঝরে।

বিজ্ঞাপন
banner

সাগরের বুকে মেঘমালা বৃষ্টি-স্রোত
উথালপাথাল ঢেউ দুরন্ত হাওয়া;
চলতে চলতে দূর দিগন্তে মিশে
হাসি-কান্নার স্মৃতির স্মারক
হৃদয়ের গহীনে মর্মগাথা
পাষাণে নাম লিখে
ফুরিয়ে যায় প্রাণ
জীবনের সব
চাওয়া।

অনন্ত যাত্রা পথে অলক্ষ্যে বাজে
কত যে নষ্ট রিদিম
সেই সাথে বিদায় ঘণ্টায়
দপ করে জ্বলে ওঠে মাটির পিদিম।

আধেক রাত কাটে নির্ঘুম নক্ষত্রের
সুদূরে নিদারুণ ইশারায়;
অসীমের অভিযাত্রী পান্থজন
সত্যি কি পথ খুঁজে পায়?

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222