35
আঁধার রাতের বিউগল
কত যত্ন করে সাজানো
এ জীবনের কারখানা ।
কোথায় কবে শেষ হবে
নেই তো তা তার জানা।
সোনা রুপা নগদ টাকা
ব্যাংক-লকারে জমাতে।
মান সম্মান পদক পদবি
চায় না কেউ কমাতে।
সবার দৃষ্টি শুধু উপরে
বাড়ে চাওয়ার মাত্রা।
মরীচিকার দিকে ছোটে
অনিশ্চিত যাত্রা।
আঘাতে আওয়াজ করে
করুণ কালের ঘণ্টা।
কঠিন বার্তায় কাঁপে
দুর্বল-ভীরু মনটা।
দূর দিগন্ত প্রসারী ছায়া
নিরালায় নেমে আসে
আঁধার রাতের বিউগল
বেজে ওঠে নিঃশ্বাসে।
