মিরসরাইয়ে পুকুরে ডুবে মাদরাসা ছাত্রসহ তিনদিনে ৩ শিশুর মৃত্যু

by Masudul Kadir

চট্টগ্রাম প্রতিনিধি :: বাড়ছে পানি বাড়ছে মৃত্যুর ঝুঁকিও। চট্টগ্রামের মিরসরাইয়ে দাখিল মাদরাসার শিক্ষার্থীসহ পুকুরের পানিতে ডুবে তিনদিনে তিন শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকায় পানিতে ডুবে খালেদ বিন মহিউদ্দিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন
banner

সে ওই এলাকার আব্দুল খালেক সওদাগর বাড়ির মহিউদ্দিনের দ্বিতীয় ছেলে। ছত্তরুয়া ইসলামিয়া দাখিল মাদরাসার নূরানি বিভাগের ছাত্র ছিলো মহিউদ্দিন।

এর আগে গত বুধবার দুপুরে একই ইউনিয়নে পশ্চিম অলিনগর এলাকায় নানার বাড়িতে বেড়াতে এসে মাহিয়া আনুরা আনিসা (১০) ও গত ১৯ মে (মঙ্গলবার) উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের দক্ষিণ আমবাড়িয়া এলাকায় পানিতে ডুবে মুনতাসিন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তিনদিনে তিন শিশুর মৃত্যু হওয়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

নিহত খালেদের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুরে মাদরাসা ছুটির পর খালেদ বিন মহিউদ্দিন বাড়িতে জিনিসপত্র রেখে তীব্র গরমের কারণে ঘর থেকে বাইরে যায়। এ সময় পুকুরে খেলনা পড়ে থাকতে দেখে। ওটা তুলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরে স্বজনরা উদ্ধার করে স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে খালেদকে মৃত ঘোষণা করেন।

বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. নিজাম উদ্দিন বলেন, আমার খালাতো ভাই মহিউদ্দিনের ছেলে খালেদ পুকুরের পানিতে ডুবে মারা যায়। তার তিন ছেলের মধ্যে খালেদ দ্বিতীয়। একই দিন বাদ আছর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222