‘আস সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ

by Masudul Kadir
আস সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :: দক্ষ ইমাম তৈরি, শিক্ষা উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দীনি খেদমতের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে আস সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশ।

শনিবার (২৩ মে) সাভারের বাগানবাড়ি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এই অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন
banner

সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি রফিকুল ইসলাম সরদার এবং সদস্য সচিব করা হয়েছে মাওলানা বদরুল ইসলামকে। ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়েছে অনুষ্ঠানে।
উপদেষ্টা প্যানেলে রয়েছেন আল্লামা শাহ আবু তাহের জিহাদী, যিনি নারায়ণগঞ্জের দারুল উলুম দেওভোগ মাদরাসার শাইখুল হাদিস ও মুহতামিম এবং মাওলানা নুরুল আমীন, যিনি লন্ডনের আল ইমদাদ একাডেমির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের উদ্যোক্তা মাওলানা শায়েখ আতিকুল্লাহ বিন রফিক বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করার অভিজ্ঞতা থেকেই ‘আস সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশ’-এর যাত্রা শুরু হয়েছে। তিনি বলেন, সংগঠনটি দক্ষ ইমাম গড়ে তোলা, দীনি শিক্ষার প্রসার এবং সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে কাজ করবে।

মুফতি রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে এবং মাওলানা বদরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা ইমাম, খতিব ও সংস্কারপন্থি আলেমরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222