আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত যেখানে হবে

by hsnalmahmud@gmail.com

প্রতিবারের মত এবারও জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত হবে সকাল সাড়ে ৭টায়।

তবে ঝড়বৃষ্টির কারণে আবহাওয়া প্রতিকূল হলে বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে ঈদের প্রধান জামাত।

বিজ্ঞাপন
banner

সোমবার (২৪ মে) সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।

তিনি বলেন, ঈদগাহের প্রস্তুতি শেষ হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্যবর্গসহ সর্বস্তরের মানুষ এই জামাতে অংশ নেবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে, যেখানে ১২১টি কাতারে প্রায় ৩৫ হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।

জাতীয় ঈদগায়ে প্রবেশের পথ থাকবে চারটি, বের হওয়ার পথ থাকবে মোট সাতটি। পাশেই অজুখানা রাখা হয়েছে, যেখানে ১৪০ জন করে একসঙ্গে অজু করতে পারবেন।

জাতীয় ঈদগাহে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যান লাইটের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ টয়লেটও রয়েছে বলে জানান দক্ষিণ সিটির প্রশাসক।

তিনি বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ ও প্রয়োজনীয় সমন্বয় করছে।

আমি, নগরবাসীকে আহ্বান জানাই, আসুন আমরা সুশৃঙ্খলভাবে জাতীয় ঈদগাহে ঈদুল আযহার প্রধান জামাতে অংশগ্রহণ করি।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222