জমিয়ত নেতারা কে কোথায় ঈদের সালাত পড়বেন

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশব্যাপী বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করবেন। দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক নিজ এলাকা সিলেট কানাইঘাট উপজেলার আকুনী গ্রামে ঈদের নামাজ আদায় করবেন।

সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী নিজ এলাকা হবিগঞ্জের বানিয়াচংয়ে ঈদের নামাজ আদায় করবেন। অন্যতম সহ-সভাপতি খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব হজের সফরে আছেন।

বিজ্ঞাপন
banner

মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী নিজ এলাকা নীলফামারী জেলার ডোমার এলাকায় ঈদের নামাজের ইমামতি করবেন।

সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়া রাজধানীর মিরপুর গোলারটেক ঈদগাহে নামাজ আদায় করবেন। যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী রাজধানীর বারিধারা মাদ্রাসার মসজিদে ঈদের নামাজের ইমামতি করবেন।

সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী ধানমন্ডি কেন্দ্রীয় মসজিদে ঈদের ইমামতি করবেন।
প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনি জামে মসজিদে ঈদের নামাজের ইমামতি করবেন। শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি জাবের কাসেমী রাজধানীর মানিকনগর সরদার বাড়ি জামে মসজিদে ঈদের নামাজের ইমামতি করবেন।

কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় স্থানীয় মুসল্লিদের সাথে ঈদের জামাতে শরিক হবেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করবেন।

নেতৃবৃন্দ পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্তে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222