ইসলামবিরোধী আইন করার ফল সরকারের জন্য সুখকর হবে না: মজলিস মহাসচিব

by hsnalmahmud@gmail.com

সংসদে পাসকৃত কুরআন-সুন্নাহবিরোধী সম্পত্তি হস্তান্তর বিল ২০২৬ বাতিলের দাবিতে শুক্রবার (১১সেপ্টেম্বর) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুমা রাজধানী ঢাকা, গাজীপুর, সিলেট, সুনামগঞ্জ, কুমিল্লা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, চাঁদপুর, লক্ষিপুর, মাইজদি, চৌমুহনী, ছাতক, বিজয়নগর, শাহরাস্তিসহ বিভিন্ন জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে এবং উত্তরের সাধারণ সম্পাদক মুরশিদ সিদ্দিকী ও দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলামের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

তিনি বলেন, সংসদে পাসকৃত কুরআন-সুন্নাহবিরোধী সম্পত্তি হস্তান্তর বিল একটি দূরভিসন্ধিমূলক পদক্ষেপ। দীর্ঘদিনের মীমাংসিত সম্পত্তি ব্যবস্থাকে নতুন করে বিতর্কিত করার কোনো সুযোগ নেই।

সরকারের ভেতরে পশ্চিমা দালালরা দেশের সামাজিক সংস্কৃতি ও ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সন্ত্রাস ও চাঁদাবাজিতে জনগণ অতিষ্ঠ। এমন পরিস্থিতিতে বিতর্কিত আইন করে সরকার দেশকে আরও অস্থিতিশীল করে তুলছে। ইসলামবিরোধী আইন করার ফল সরকারের জন্য সুখকর হবে না।

তিনি অবিলম্বে সম্পত্তি হস্তান্তর বিল বাতিলের দাবি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লা আমিন বলেন, মীমাংসিত বিষয়কে নতুন করে বিতর্কিত করে জনগণের ওপর কোনো আইন চাপিয়ে দেওয়া যাবে না।

তিনি জনমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া, মাওলানা আনোয়ার হোসেন রাজী, মাওলানা আবুল কাশেম মিয়াজী, মাওলানা শামসুল আলম, মাওলানা গাজী মাসউদুর রহমান, মাওলানা আনিসুর রহমান কাসেমী, মাওলানা আতিকুর রহমান, মোহাম্মদ জাবেদ হোসাইন, মাওলানা আবু হানিফ নোমান, মিজানুর রহমান, আবুল কালাম ও ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানা শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222