স্থানীয় নির্বাচনে সমঝোতা-ইঞ্জিনিয়ারিং বরদাশত নয়: শেখ ফজলুল করীম মারুফ

by hsnalmahmud@gmail.com

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, ১২ফেব্রুয়ারি’২৬ সমঝোতার নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। ৭মাস অতিক্রান্ত হওয়ার পরও কোন স্থানীয় নির্বাচন দেয়ার সাহস করছে না। জনগণ জাতীয় নির্বাচনে সমঝোতার আর ইঞ্জিনিয়ারিং মনে রেখেছে। স্থানীয় সরকার নির্বাচনে দেশের জনগণ সমঝোতা আর ইঞ্জিনিয়ারিংকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে প্রস্তুত।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি দলীয় প্রশাসক বসালেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ফ্যাসিবাদি লোকজন বসে আছে। দ্রুত আওয়ামী মদদপুষ্ট লোকদেরকে সিটি করপোরেশন থেকে অপসারণ করুন। স্থানীয় নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।সিটি করপোরেশনসহ স্থানীয় নির্বাচনে কোন ধরনের কারচুপি, সমঝোতা বা ইঞ্জিনিয়ারিং বরদাশত করা হবে না।

১৪সেপ্টেম্বর’২৬ আইএবি ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক বিভাগ, নির্বাচন ও জনপ্রতিনিধি বিভাগ, ছাত্রী ও মহিলা বিভাগ,ত্রাণ ও সমাজ কল্যাণ বিভাগ নিয়ে আয়োজিত জরুরি সভায় তিনি এসব মন্তব্য করেন।

বিজ্ঞাপন
banner

নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদার, জয়েন্ট সেক্রেটারি ফজলুল হক মৃধা, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুফতি আবদুল আহাদ, সাংগঠনিক সম্পাদক-আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কামাল হোসাইন, টিএম মাহফুজ, হাফেজ সালাহউদ্দীন, মাওলানা তারিক মাসউদ, আলহাজ বেলাল হোসেন আরিফ, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক আকন, সহ-ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবু বকর, সহ-নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মুহাম্মাদ আবু হানিফ প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222