হবিগঞ্জ প্রতিনিধি :: তাকওয়া, সৌহার্দ্য ও উম্মাহর ঐক্যের মহিমান্বিত প্রত্যয়কে ধারণ করে মাধবপুরে ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা’র আয়োজন করেছে মাধবপুর উপজেলা উলামা পরিষদ।
৩০ মে ২০২৬ শনিবার সকাল ১০ টায় হবিগঞ্জের মাধবপুরের মাদরাসাতুন নূর আল ইসলামিয়া কাচারি পাড়ায় (মেইন রোডের পশ্চিম পাশে ) ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
সংগঠনের সভাপতি মাওলানা শাহ মুহাম্মদ গিয়াসউদ্দীন ও সেক্রেটারী মুফতী ওয়াজেদ আলী মাধবপুর উপজেলার সব শ্রেণিপেশার আলেম উলামাকে ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে দাওয়াত করেছেন।
মাধবপুর উপজেলা উলামা পরিষদ সাধারণ সম্পাদক মুফতী ওয়াজেদ আলী বলেন, ইনশাআল্লাহ শনিবার আমিও থাকছি
আপনিও আসুন। আল্লাহ তাআলা কবুল করুন।
মাধবপুর উপজেলা উলামায়ে কেরামকে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সবার প্রতি রইল ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক। আমাদের সবার প্রিয় সংগঠন মাধবপুর উপজেলা উলামা পরিষদের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা ইনশাআল্লাহ ঈদের পরের শনিবার সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত হবে। আপনাদের সবাইকে দাওয়াত করছি।
প্রসঙ্গত, মাধবপুর উপজেলা উলামা পরিষদ তাকওয়া, সৌহার্দ্য ও উম্মাহর ঐক্যের মহিমান্বিত প্রত্যয়কে ধারণ করে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে ধর্মীয় ক্ষেত্রে অপসংস্কৃতির বিরুদ্ধে সবসময় তৎপর ভূমিকা পালন করে চলেছে। ২০১৭ সালে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করার পর থেকে সামাজিক আন্দোলন হিসেবে গ্রামে গ্রামে দ্বীনী প্রয়োজনে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। নিরীহ ও সাধারণ আলেমের পাশেও দাঁড়াবার চেষ্টা করছে সংগঠনটি।
