মাধবপুর প্রতিনিধি :: বিভেদ নয় ঐক্য, কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস মাধবপুর উপজেলা শাখার ঈদ পুনর্মিলনীঅনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার ২৯ মে ২০২৬ জুমার পর মাওলানা শেখ মহিউদ্দিন সেলিমের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
উপজেলা সহ সাংগঠনিক সম্পাদক মুফতি আফজাল হোসেনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনায়েদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা উত্তর মহানগরীর সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজী। হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমদ সাদিক, জেলা প্রচার সম্পাদক মোল্লা মুহাঃ আনোয়ার হোসেন, মাধবপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা জালাল উদ্দিন, বায়তুল মাল সম্পাদক হাফেজ কুতুবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওঃ কামাল উদ্দিন, পৌর শাখা সহ-সভাপতি মাওলানা জামাল উদ্দিন, সহ-সভাপতি হাফেজ মাওলানা মুর্শিদুর রহমান, মাওলানা কাজী নজরুল ইসলাম, মাওলানা ময়নুল ইসলাম, মাওলানা বিলাল আহমদ, মাওলানা সালমানসহ উপজেলা ও ইউনিয়ন এর সর্বস্তরের সদস্য, দায়িত্বশীল ও সমর্থকবৃন্দ।
