মেহেরপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ২

by Abid vs36

মেহেরপুরের গাংনীতে ব্যাটারিচালিত অটোরিকশায় (ইজিবাইক) ট্রাকের ধাক্কায় চালক ও এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ওলিনগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইক উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ।

বিজ্ঞাপন
banner

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, দুপুরে ওলিনগর এলাকায় একটি দ্রুতগামী ট্রাক বিপরীতমুখী একটি যাত্রীবাহী ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকচালক মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের আরিফের মৃত্যু হয়। এ সময় ইজিবাইকে থাকা শিশুসহ আরও চার যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা দ্রুত আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আফরিন নামের এক শিশুর মৃত্যু হয়। পুলিশ কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইক উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। তবে ঘটনার পর পরই ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। চালক আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222