ভারত-পাকিস্তান নয়, নিজেদের বলয়ে থাকতে চাই: মির্জা ফখরুল

by Abid vs36

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাউকে শত্রু বানাতে চাননি, সবাইকে সাথে নিয়েই এগিয়ে গেছেন উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ভারত কিংবা পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না। নিজেদের একটি বলয়ে থাকতে চাই।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে বিভাজনের পথ পরিহার করবে তার দল। কোনো নির্দিষ্ট দেশের বলয়ে না থেকে বাংলাদেশ নিজেদের স্বাধীন পররাষ্ট্র নীতি অনুসরণ করবে। তিনি আরও জানান, দেশের সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অন্তর্ভুক্তিমূলক ও ঐক্যের নীতিতেই আগামী দিনে পথ চলবে বিএনপি। জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশকে একটি স্বনির্ভর ও স্বাধীন রাষ্ট্র হিসেবে এগিয়ে নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে বর্তমান সরকার অত্যন্ত ভেবে-চিন্তেই পা ফেলছে। দেশের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব নষ্ট হয় এমন কোনো পদক্ষেপ বা সিদ্ধান্ত সরকার কোনো অবস্থাতেই নেবে না। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222