গাছ লাগিয়ে পরিবেশ দিবস পালন করলো ইসলামী আন্দোলন

by Fatih Work

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর মাদানী এভিনিউতে নগরব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনে পরিবেশ দিবস পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর।

৫ জুন ২০২৬ শুক্রবারে রাজধানীর মাদানী এভিনিউতে বৃক্ষ রোপণ করে কর্মসূচির উদ্বোধন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর।

বিজ্ঞাপন
banner

বৃক্ষ রোপণ করে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, নগর সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ নুরুল ইসলাম নাঈম, ভারপ্রাপ্ত সেক্রেটারী ইঞ্জিনিয়ার মুহাম্মাদ মুরাদ হোসেন, মুফতি মাছউদুর রহমান, মুফতি নিজামউদ্দিন, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশসহ মহানগর নেতৃবৃন্দ।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222