রাজধানীর উত্তরখানে সিলিন্ডারের বিস্ফোরণে দগ্ধ ৩

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর উত্তরখানের একটি বাসার রান্নাঘরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

শনিবার সকালের দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

দগ্ধরা হলেন– গৃহকর্তা আলী হোসেন (৫০), তার স্ত্রী হাসনাহেনা (৪০) এবং তাদের মেয়ে আখি (৩০)। সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, আজ সকালের দিকে দগ্ধ অবস্থায় আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ দগ্ধ, হাসনাহেনার দগ্ধ ৬০ শতাংশ এবং আখির শরীরের ১৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তিনজনকেই আমরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করেছি।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা রাতুল হাসান তুষার বলেন, আজ সকালে আমার মা রান্নাঘরে কাজ করার সময় সিলিন্ডারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমার বাবা ও বোনসহ তিনজনই দগ্ধ হন। তাদের মধ্যে আমার বাবা এবং মায়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তার। এ বিষয়ে আমি এখন আর কিছু বলতে পারব না।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222