নড়াইলে পুকুরে ডুবে মারা গেছে দুই সহোদর

by Masudul Kadir

নড়াইল প্রতিনিধি :: নড়াইলে পুকুরে ডুবে দুই সহদরের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (১০জুন) দুপুরের দিকে নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই সহোদর ভাটিয়া গ্রামের মাজেদুল শেখের দুই বছরের শিশুপুত্র ওমর ফারুক এবং পাঁচ বছর বয়সী আবু বক্কার।

বিজ্ঞাপন
banner

স্বজনরা জানায়, বাড়ির অন্যদের অগচরে খেলতে খেলতে দুইভাই তাদের বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। সাঁতার না জানায় সেখানে তলিয়ে গিয়ে দুজনেরই মৃত্যু হয়। দীর্ঘক্ষণ অতিবাহিত হওয়ার পরও তাদের বাড়ির কোথাও দেখতে না পেয়ে খোঁজ খুজির এক পর্যায়ে পুকুর থেকে দুজনের অচেতন দেহ উদ্ধার করা হয়। এ অবস্থায় তাৎক্ষণিক চিকিৎসার উদ্দেশ্যে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় নিহতদের আত্মীয়-স্বজনসহ প্রতিবেশীদের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। নড়াইল জেলা হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যেল অফিসার ডা. অলোক বাগচি জানান, হাসপাতালে আনার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222